Showing posts with label আন্তর্জাতিক. Show all posts
Showing posts with label আন্তর্জাতিক. Show all posts

Sunday, November 19, 2023

যুক্তরাষ্ট্র থেকে গাজায় যুদ্ধবিরতির ডাক ৩ দেশের

যুক্তরাষ্ট্র থেকে গাজায় যুদ্ধবিরতির ডাক ৩ দেশের

 

যুক্তরাষ্ট্র থেকে গাজায় যুদ্ধবিরতির ডাক ৩ দেশের

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে একটি টেকসই মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের (এপেক) সম্মেলন শেষে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে এই তিন দেশ। শনিবার (১৮ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া জানিয়েছে, এপেক সম্মেলনে গাজা পরিস্থিতিকে ভালো ও ন্যায্যভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তারা এই বিবৃতি ‍দিয়েছেন।

আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্যে ১৯৮৯ সালে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশ নিয়ে গঠিত হয়েছিল এপেক। এবারের এপকে সম্মেলন ১১ থেকে ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় অনুষ্ঠিত হয়েছে।

অবশ্য এবারের এপেক সম্মেলন থেকে গাজাবাসীর জন্য তেমন সুখবর আসেনি। শুক্রবার সম্মেলন শেষে ইউক্রেন ও গাজা যুদ্ধের প্রতিক্রিয়া নিয়ে বিভক্ত হয়ে পড়েন এপেক নেতারা। সম্মেলন শেষে চূড়ান্ত ঘোষণায় কোনো যুদ্ধের নামই নেয়নি জোটের সদস্যরা। এ জন্য আলাদাভাবে গাজায় ‍যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।



পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

 

পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে হামাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চুক্তির আওতায় হামাস বেশ কয়েক জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে পাঁচ দিনের যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। চুক্তিসংশ্লিষ্ট বেশ কয়েক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

কর্মকর্তারা জানিয়েছেন, শেষ মুহূর্তে কোনো বাধা ছাড়াই আগামী কয়েক দিনের মধ্যে জিম্মিদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হবে। চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধের সব পক্ষ অন্তত পাঁচ দিনের জন্য লড়াই বন্ধ রাখবে। এ সময় প্রতি ২৪ ঘণ্টায় গ্রুপ গ্রুপ করে ৫০ বা এর চেয়ে বেশি জিম্মিকে মুক্তি দেবে হামাস।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামাসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজায় হাজার হাজার মানুষ হত্যার প্রতিবাদ এবং যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ মানুষ বিক্ষোভ-সমাবেশ করলেও এতদিন তা আমলে নেয়নি ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা।


ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বাইডেন

ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বাইডেন

 

ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত বাইডেন

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলিদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টে ব্যক্তিগত মতামত অংশে এ কথা লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে পশ্চিম তীরে সহিংসতা বন্ধে ইসরায়েলি নেতাদের জোরালোভাবে আহ্বান জানিয়েছেন বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বাইডেন লিখেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত দূর করার একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্র সমাধান। পশ্চিম তীরে যে সহিংসতা চলছে তা যদি বন্ধ না হয় তবে যুক্তরাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি আরও লেখেন, আমি ইসরায়েলের নেতাদের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে জোর দিচ্ছি এবং এর জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি বলেন, ইসরায়েলি সেটেলারদের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

এদিকে ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির আওতায় ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইসরায়েলিরা। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলছেন, যদি ইসরায়েল সহিংসতা বন্ধ না করে তবে আমাদের কাছে এর বিকল্প ব্যবস্থা রয়েছে। তিনি বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীরে সহিংসতা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হবে। সেই সঙ্গে দেশটির রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করা হবে। সে সুযোগ যুক্তরাষ্ট্রের রয়েছে।

গত দেড় মাসের সংঘাতে ইসরায়েলি আগ্রাসনে ১২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ১২শ’ ইসরায়েলি নিহত হয়েছেন।